শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বেফাকের প্রবেশপত্র ও নেগরান মুমতাহিন নিয়ােগপত্র বিতরণ কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বাের্ড) এর
আসন্ন ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার প্রবেশপত্র ও নেগরান মুমতাহিন নিয়ােগপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকভুক্ত সকল মাদরাসার মুহতামিমবৃন্দকে জানানাে যাচ্ছে যে, বেফাকের আসন্ন ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার প্রবেশপত্র ও নেগরান মুমতাহিন নিয়ােগপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

আশা করি আগামী ০৩/০৩/২০২২ঈ. রােজ বৃহস্পতিবারের মধ্যে প্রত্যেক মারকাযে পৌছে যাবে। প্রত্যেক মাদরাসা নিজ নিজ মারকাযে যােগাযােগ করে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আসছে মার্চ মাসের ৯ তারিখ (বুধবার) থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে শুক্রবারসহ ৮দিন ব্যাপী। পরীক্ষা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। তবে ১১ মার্চ শুক্রবার পরীক্ষা সকাল ৮টা থেকে শুরু হয়ে শেষ হবে বেলা সাড়ে ১১টায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ