শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার

ইউক্রেন-রাশিয়া লড়াই: যুদ্ধ বন্ধের আহ্বান ইউনিয়ন অব মুসলিম স্কলারসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবিলম্বে রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহবান জানিয়েছে ‘দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারস’ (আইইউএমএস)। সংগঠনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই আহবান জানান হয়।

বিবৃতিতে আরো বলা হয়, ‘অভিন্ন সম্পর্ক ও স্বার্থ সামনে রেখে উভয় পক্ষের মধ্যে গুরুত্বের সঙ্গে আলোচনা শুরু করা আবশ্যক। আইইউএমএস সামরিক শক্তির সম্প্রসারণ প্রত্যাখ্যান ও নিন্দা করে।

কেননা সামরিক শক্তি সম্প্রসারণ আধিপত্যবাদের নামান্তর। ’

বিবৃতিতে বস্তুত মানুষের জন্য উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ‘আমরা বাস্তুচ্যুত মানুষের জন্য সাহায্য ও দোয়া প্রার্থনা করছি। একই সঙ্গে যেসব নারী, শিশু ও বৃদ্ধ মানুষ যুদ্ধ থেকে বাঁচতে ঘর ছেড়েছে তাদের জন্য উদ্বেগ প্রকাশ করছি। ’

ইসলামী বিশ্বসহ অন্যান্য আন্তর্জাতিক নেতৃত্ব ও দাতব্য প্রতিষ্ঠানের প্রতি আহবান জানিয়ে বলা হয়, ‘আমাদের বাস্তুচ্যুত ভাইদের প্রতি মানবিক সাহায্য, খাদ্য ও চিকিৎসাসামগ্রী প্রেরণ করুন। ’ এ ছাড়া উভয় পক্ষের সঙ্গে সুসম্পর্ক রাখে এমন দেশগুলোকে মধ্যস্থতার জন্য এগিয়ে আসার আহবানও জানানো হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর, ইসলামী জীবন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ