শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

পুতিন যুদ্ধাপরাধ করেছেন: বরিস জনসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন বরিস জনসন।

তিনি বলেন, ইউক্রেনে নিরপরাধ বেসামরিক মানুষের ওপর বোমা হামলা ‘যুদ্ধাপরাধ হিসেবে পুরোপুরি যোগ্য’।

মঙ্গলবার (০১ মার্চ) পুতিনের আদেশে রাশিয়ান সামরিক কৌশলগুলিকে ‘বর্বর এবং নির্বিচার’ বলে বর্ণনা করেন বরিস জনসন।

এরআগে, ইউক্রেনের দ্বিতীয় শহর খারকিভে বিমান হামলার পর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোর ৬টার দিকে পুরো খারকিভ দখলে নেয় রাশিয়ার সেনাবাহিনী। খারকিভ শহরের পতনের পর আকাশ থেকে প্যারাশ্যুট দিয়ে নেমে আসেন রুশ সেনারা। এ খবর নিশ্চিত করেছে ইউক্রেনের সেনাবাহিনী। তারা বলছেন, বিমান হামলার সাইরেন বেজে ওঠার পরপরই আকাশ থেকে হামলা চালানো শুরু হয়।

আগ্রাসন ঠেকাতে সাত দিন ধরে দুই দেশের মধ্যে যেমন অস্ত্রের যুদ্ধ চলছে, তেমনি বিশ্বনেতাদের বাগযুদ্ধ থেমে নেই। এই বারুদ আর বাগযুদ্ধের মধ্যেই দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় বসছেন রুশ ও ইউক্রেনিয়ান কর্মকর্তারা। বুধবার সন্ধ্যায় এই শান্তি আলোচনা শুরু হচ্ছে বলে খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। এ দফার বৈঠক কোথায় হবে, তা বলা হয়নি।

এদিকে, ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন ডেমোক্রেটিক ও রিপাবলিকান আইনপ্রণেতারা ‘নজিরবিহীনভাবে’ একজোট হয়েছেন। তারা রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে মত দিয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন ভ্লাদিমির পুতিন। এরপর থেকে রুশ বাহিনী দেশটির একের পর এক শহরে হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার (০২ মার্চ) সপ্তম দিনের মতো যুদ্ধ চলছে।

যুদ্ধে ইউক্রেনে এখন পর্যন্ত ১৩৬ জন নিহত হয়েছে বলে তথ্য দিয়েছে জাতিসংঘ। যুদ্ধের ষষ্ঠ দিনে ইউক্রেন থেকে অন্তত ৬ লাখ ৬০ হাজার মানুষ পাশের দেশগুলোতে পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ