শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পি কে হালদারসহ ২৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুটি কাগুজে প্রতিষ্ঠান বানিয়ে ঋনের নামে ৮২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক প্রশান্ত কুমার ওরফে পিকে হালদার এবং ফাস ফাইন্যান্সের চেয়ারম্যান এম এ হাফিজসহ ২৮ জনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছ দুর্নীতি দমন কমিশন-দুদক।

আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাগুলো দায়ের করেন।

মামলা দুটির আলাদা এজাহারে বলা হয়েছে, এস এ এন্টারপ্রাইজ নামক একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠান বানিয়ে তার বিপরীতে ফাস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট করপোরেশন থেকে ৪২ কোটি টাকা ঋন নেয়া হয়েছে পরে এসব অর্থ আর ফেরত দেয়া হয়নি।

আরেক মামলার এজাহারে বলা হয়েছে, সন্দীপ করপোরেশন নামের আরেকটি ভুয়া প্রতিষ্ঠানের বিপরীতেও ৪০ কোটি টাকা ঋন নেয়া হয়েছে ফাস ফাইন্যান্স থেকে। এ অর্থও আর পরিশোধ হয়নি।

দুই মামলায় ৮২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদার ছাড়াও ফাস ফাইন্যান্সের চেয়ারম্যান এম হাফিজ, পরিচালক জাহাঙ্গীর আলম, উজ্জ্বল কুমার নন্দীসহ ১২ পরিচালকসহ ২৮জনকে আসামি করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ