শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার

বাংলাদেশী নাবিক নিহতের ঘটনায় রাশিয়ার সমবেদনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ `বাংলার সমৃদ্ধি' বুধবার ইউক্রেনের ওলভিয়া বন্দরে নোঙ্গর করা অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।

এ সময় ক্ষেপণাস্ত্রের আাঘাতে জাহাজটির নাবিক হাদিসুর রহমানের মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে রাশিয়া।

এ বিষয়ে ঢাকায় অবস্থিত রুশ দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, আমরা মৃত ব্যক্তির কাছের জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বন্দর থেকে বাংলাদেশী জাহাজটির নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে রাশিয়ার পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।

রাশিয়া বাংলাদেশী নাগরিক হত্যার ঘটনার পারিপার্শ্বিকতা যাচাই করছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর কমান্ড নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানিয়েছে যে, পিছু হটার সময় ইউক্রেনের জাতীয়তাবাদীরা এলোপাতাড়ি গুলি চালায়, ইচ্ছাকৃতভাবে মানুষদের জিম্মি করে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে এবং বহুল প্রচলিত জঙ্গি কৌশল প্রয়োগ করছে।

বিবৃতিতে বিশেষ সামরিক অভিযানের কারণে কোনো ধরনের মানবিক সংকট দেখা দিলে যোগাযোগের জন্য কিছু হটলাইন নাম্বার এবং একটি ইমেল ঠিকানাও দেওয়া হয়েছে। কোনো বেসামরিক ব্যক্তি ইউক্রেন ছাড়তে চাইলে, সে ব্যাপারে সহযোগিতার জন্যও এই হটলাইনে যোগাযোগ করা যাবে।

হটলাইন নাম্বারগুলো হচ্ছে +7 495 498-34-46, +7 495 498-42-11, +7 495 498-41-09 এবং ইমেল ঠিকানা হচ্ছে gumvs@mil.ru

প্রসঙ্গত, সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের পানিসীমায় পৌঁছায়। তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা।

শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের পানিসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ। ওই জাহাজে থাকা বাকি ২৮ জন ক্রু সদস্য অক্ষত আছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ