শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার

যুদ্ধাপরাধের তদন্তে ইউক্রেনে আইসিসির প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত শুরু করার জন্য ইউক্রেনে প্রতিনিধি দল পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

আইসিসির প্রসিকিউটর করিম এ খানের বরাত দিয়ে বৃহস্পতিবার (০৩ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

করিম খান বলেন, ইউক্রেনে যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে কিনা, তা তদন্তে বুধবার (০২ মার্চ) একটি কমিটি তৈরি করেছি। আজ তারা এই অঞ্চলে যাচ্ছেন।

তিনি বলেন, সম্ভাব্য যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে।

প্রসিকিউটর করিম এ খান বলেন, ২০১৩ সালের ২১ নভেম্বর থেকে এখন পর্যন্ত ইউক্রেন পরিস্থিতি পর্যালোচনা করা হবে। গত ২০১৩ সালে ইউক্রেনে রাশিয়াপন্থী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরুর পর থেকে সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয় তদন্ত করা হবে।

তিনি বলেন, কানাডা ও ফ্রান্সসহ ৩৯ দেশের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হতে যাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ