শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার

করোনা টেস্ট ছাড়াই যাওয়া যাবে মালদ্বীপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বের সব দেশের যাত্রীদের জন্য ভ্রমণ বিধিনিষেধ শিথিল করেছে মালদ্বীপ। আজ শনিবার থেকে দেশটিতে যেতে আগ্রহী ব্যক্তিদের জন্য করোনা টেস্টের বাধ্যবাধকতা থাকছে না।

এক নির্দেশনায় দেশটির পর্যটন মন্ত্রণালয় বলেছে, কোনো যাত্রী যদি করোনা প্রতিরোধ টিকার পূর্ণাঙ্গ ডোজ (বুস্টার ডোজ প্রয়োজন নেই) নিয়ে থাকে, সেক্ষেত্রে ৫ মার্চ থেকে সেসব যাত্রীর মালদ্বীপ ভ্রমণের আগে আরটি-পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।

এছাড়া কোনো যাত্রী যদি মালদ্বীপের বিমানবন্দরে নেমে সরাসরি কোনো দ্বীপের রিসোর্টে চলে যান, সেক্ষেত্রেও তার জন্য করোনা টেস্ট বা টিকার কোনো বাধ্যবাধকতা নেই। তবে মালদ্বীপের নাগরিক এবং ওয়ার্ক পারমিটধারী, যারা বিভিন্ন দেশ থেকে মালদ্বীপে প্রবেশ করবেন তাদের ভ্রমণের তিন থেকে পাঁচ দিন আগে করোনা টেস্ট করে নেগেটিভ সনদ নিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, যেসব শিশুর বয়স ১ বছরের বেশি এবং টিকা নেওয়ার উপযুক্ত, তারা যদি টিকা না নেয় সেক্ষেত্রে তাদেরও ভ্রমণের ৯৬ ঘণ্টা আগে করোনা টেস্ট করে নেগেটিভ সনদ নিতে হবে।

এদিকে বাংলাদেশ সরকার বিদেশি ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ এখনো শিথিল না করায় বিমানবন্দর অতিক্রম করতে ভ্রমণের ৪৮ ঘণ্টা আগে করোনা টেস্ট করাতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ