শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত ফের বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী টিকাকরণ অব্যাহত থাকলেও করোনার লাগাম টেনে ধরা যাচ্ছে না। ভাইরাসটিতে ছোবলে মৃত্যু আক্রান্তের সারি দীর্ঘ হচ্ছে। কয়েক দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে।

বাংলাদেশ সময় শনিবার (৫ মার্চ) সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৪ কোটি ৩৭ লাখ ৪ হাজার ৯১২ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৯ হাজার ২১৩ জনে। আর সুস্থ হয়েছেন ৩৭ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৪৪৬ জন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসের আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৪৩ হাজার ৮৯৮ জন আক্রান্ত হন। এ সময়ে মারা গেছেন ৭ হাজার ৯১০ জন।

শুক্রবার (৪ মার্চ) ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ১০ হাজার ৪৭৭ জন। এ সময় মৃত্যু হয়েছিল ৭ হাজার ৫৬৭ জনের। বৃহস্পতিবার (৩ মার্চ) ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৫ লাখ ৭৮ হাজার ২৩০ জন। এ সময়ে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৭৩৩ জনের।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৬৫১ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৮৩ হাজার ৪৮৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ১২৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৯০৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৯ লাখ ৭৪ হাজার ৩১৫ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫১ হাজার ৩৪৩ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ