শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার

রাশিয়ায় ফেসবুক নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চলমান ইউক্রেন সংকটে এবার রাশিয়া তাদের নাগরিকদের জন্য মেটা ইনকরপোরেটেডের প্ল্যাটফর্ম ফেসবুকের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (৪ মার্চ) দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক জানিয়েছে, রাশিয়ান মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিষিদ্ধ করা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা জানিয়েছে, ২০২০ সালের অক্টোবর থেকে ফেসবুকের মাধ্যমে রাশিয়ার মিডিয়ার বিরুদ্ধে ২৬টি বৈষম্যের ঘটনা ঘটেছে। যার মধ্যে সম্প্রতি দেশটির রাষ্ট্র-সমর্থিত চ্যানেল আরটি ও আরআইএ নিউজ এজেন্সির নিষেধাজ্ঞাও রয়েছে।

এর আগে গত সপ্তাহে রাশিয়া তাদের নাগরিকদের ফেসবুক ব্যবহার সীমিত করেছিল। রাশিয়ান মিডিয়াকে ‘সেন্সর’ করার অভিযোগ এনে গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মস্কো জানায়, আংশিকভাবে মেটার ইনকরপোরেটেডের প্ল্যাটফর্ম ফেসবুকের ব্যবহার সীমিত করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ