শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার

ইউক্রেন-রাশিয়া তৃতীয় দফা আলোচনা সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুদ্ধ বন্ধে সোমবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফায় বৈঠক আলোচনা হবে। দুই দফায় আলোচনায় অংশ নেওয়া একজন ইউক্রেনিয়ান এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি। খবর আলজাজিরা’র।

হামলা শুরুর পর গত ২৮ ফেব্রুয়ারি বেলারুশে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রথম আলোচনায় বসে। ১ মার্চ দ্বিতীয় দফায় আলোচনা হয়।

শনিবার সকালে ইউক্রেনের কৌশলগত বন্দর শহর মারিউপোলসহ দুটি অবরুদ্ধ শহরের বাসিন্দাদের সরে যেতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ৫ মার্চ মস্কো সময় সকাল ১০টা থেকে রাশিয়ার পক্ষ থেকে সাময়িক যুদ্ধবিরতি পালন করা হচ্ছে। মারিউপোল ও ভলনোভাখা থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে মানবিক করিডোর খুলে দেয়া হয়েছে।

তবে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেও রাশিয়া গোলাবর্ষণ থামায়নি। ইউক্রেনের এ অভিযোগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনিয়ান ‘জাতীয়তাবাদীরা’ বেসামরিক নাগরিকদের শহর ত্যাগে বাধা দিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ