শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আবারও হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত আবারও অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুহিতের পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে তিনি শারীরিক দুর্বলতায় ভুগছেন। মুখ দিয়ে কোনো খাবার খেতে পারছিলেন না। ফলে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। এ অবস্থায় গতকাল সকাল সাড়ে ১১টায় বনানীর বাসা থেকে তাকে ঢাকার গ্রিন রোড এলাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন সাংবাদিকদের বলেন, ‘বড় ভাইয়ের শরীরের অবস্থা ভালো নয়। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। ’

উল্লেখ্য, মুহিত এর আগে গত বছর করোনায় আক্রান্ত হন। গত বছর ২৯ জুলাই তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তিনি করোনামুক্ত হয়ে সেখান থেকে বাসায় ফেরেন। তখন থেকে শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ