শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

দিল্লিতে লঙ্কান হাইকমিশনার কুরআনের সিংহলি অনুবাদ হাদিয়া দিলেন জমিয়ত নেতাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>

নয়াদিল্লিতে শ্রীলঙ্কার হাইকমিশনার ও শ্রীলঙ্কার সমরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সোমবার নয়াদিল্লিতে জমিয়তের সদর দফতর পরিদর্শনে আসেন। সেসময় সিংহলি ভাষায় অনুদিত কুরআন হাদিয়া দেন জমিয়তের নেতাদের।

জামিয়তে উলামায়ে হিন্দের নয়াদিল্লির সভাপতি মুফতি মুহাম্মদ রিজভি বলেন, শ্রীলঙ্কার হাইকমিশনার মিলান্দা মোরাগোদা ব্যক্তিগতভাবে জমিয়ত উলেমা-ই-হিন্দের অফিসে এসেছেন। জমিয়ত উলেমায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসেমি ও সেক্রেটারি মাওলানা নিয়াজ আহমদ ফারুকীকে পবিত্র কোরআনের একটি কপি উপহার দেন।

তিনি আরো বলেন, একটি স্বচ্ছ ডিসপ্লে বক্সের ভিতরে পবিত্র কুরআনের এই কপিটি আগামী শুক্রবার জমিয়তের অফিসের পাশে অবস্থিত ৫০০ বছরের পুরনো মসজিদ ‘মসজিদুন নবী’তে সাজিয়ে রাখা হবে। এরপর এটি স্থায়ী প্রদর্শনী হিসেবে জমিয়ত জাদুঘরে স্থাপন করা হবে।

বৈঠকে শ্রীলঙ্কার হাইকমিশনার মিলান্দা মোরাগোদা, জমিয়তের কর্মকর্তারা শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে ইসলামি সাংস্কৃতিক বন্ধন বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। জমিয়তে উলামায়ে হিন্দের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, হাইকমিশনের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র: আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ