শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

পশ্চিমাদের দাস নই, বললেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানাতে ইসলামাবাদে পশ্চিমা দেশগুলোর ২২টি কূটনৈতিক মিশনের প্রধান জাতিসংঘে প্রস্তাব সমর্থন করার জন্য পাকিস্তানকে আহ্বান জানায়। এই চিঠির জবাবে রোববার (৬ মার্চ) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিষয়টির সমালোচনা করে বলেছেন, ‘তারা কি মনে করেন, আমরা তাদের দাস।

১ মার্চ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশগুলোসহ ২২টি কূটনীতিক মিশন একটি যৌথ বিবৃতি দেয়। জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে একটি নিন্দা প্রস্তাবে পাকিস্তানকে সমর্থন দেওয়ার আহ্বান জানানো হয় এতে।

কূটনৈতিকদের এ ধরনের যৌথ বিবৃতি প্রকাশ বিরল ঘটনা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সেই বিবৃতির কথা তুলে ধরে বলেন, আপনারা আমাদের কী ভাবেন? আমরা কি আপনাদের দাস যে আপনার যা করতে বলবেন, আমরা তাই করব।

ইমরান খান আরও বলেন, আমি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি ভারতেও এমন বিবৃতি দিতে পারবেন?

সূত্র: রয়টার্স, এনডিটিভি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ