শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় শীর্ষে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিছুদিন আগেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দিক থেকে সবার ওপরে ছিল ইরান ও সিরিয়া। কিন্তু ইউক্রেনে রুশবাহিনীর হামলার পর থেকে নিষেধাজ্ঞার দিক থেকে ইরান ও সিরিয়াকেও ছাড়িয়ে গেছে রাশিয়া। নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী মার্কিন ওয়েবসাইট কাস্টেলাম ডট এআইর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

ধারাবাহিক উত্তেজনার মধ্যে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়া। এর প্রতিক্রিয়ায় পশ্চিমা বিশ্বের দেশগুলো মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকে।

কাস্টেলামের তথ্য অনুযায়ী, এ বছরের ২২ ফেব্রুয়ারির আগেই রাশিয়ার বিরুদ্ধে ২ হাজার ৭৫৪টি নিষেধাজ্ঞা জারি ছিল। ইউক্রেনে যুদ্ধের পর রাশিয়ার বিরুদ্ধে আরও ২ হাজার ৭৭৮টি নতুন নিষেধাজ্ঞা আরোপ হয়। এতে রাশিয়ার মধ্যে আরোপিত মোট নিষেধাজ্ঞার সংখ্যা দাঁড়ায় ৫ হাজার ৫৩২। এর মধ্য দিয়ে সর্বোচ্চ নিষেধাজ্ঞার তালিকায় শীর্ষস্থানে থাকা ইরানকে ছাড়িয়ে গেছে মস্কো।

ইরানের বিরুদ্ধে আরোপ থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সংখ্যা ৩ হাজার ৬১৬। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলোর ২১ শতাংশই দিয়েছে যুক্তরাষ্ট্র।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ