শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

গণটিকার দ্বিতীয় ডোজ ২৮ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীসহ সারা দেশে আগামী ২৮ মার্চ আবারও একদিনে এক কোটি করোনা টিকা দেওয়া হবে। এ দিন দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।

মঙ্গলবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ২৬ ফেব্রুয়ারি যারা টিকা নিয়েছেন তাদের এক মাস পূরণসাপেক্ষে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। স্থানীয় ব্যবস্থাপনায় যেভাবে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল, একইভাবে দেওয়া হবে দ্বিতীয় ডোজের টিকা।

চিঠিতে আরও বলা হয়, ২৬ ফেব্রুয়ারি প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের টিকা কার্ডে সম্পূর্ণ তথ্য সংযুক্ত করতে হবে।

দেশে টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত এক ডোজ টিকা দেওয়া হয়েছে ১২ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৯৯৬ জন মানুষকে। এর মধ্যে ১২-১৭ বছর বয়সীদের প্রথম ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৭০ লাখ ২৭ হাজার ৬১৭ জনকে। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, সারাদেশে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার ২১৮ জনকে।

গুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার টিকা। জনসন অ্যান্ড জনসনের টিকা শুধু ভাসমান মানুষের দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১ লাখ ৮৭ হাজার ৬৯৫ জন ভাসমান মানুষকে এই টিকা দেওয়া হয়েছে।

গত বছরের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের টিকা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ