শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র সংস্থার চেয়ারম্যান নির্বাচিত হলো সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>

রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার (OPCW) কার্যনির্বাহী পরিষদ গতকাল সৌদি আরবকে ২০২২-২০২৩ সালের কাউন্সিলের সভাপতির জন্য নির্বাচিত করেছে।

সরকারী সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, কাউন্সিলের সভাপতিত্ব করবেন নেদারল্যান্ডসে সৌদি রাষ্ট্রদূত এবং সৌদি আরবের ওপিসিডবলিউ এর স্থায়ী প্রতিনিধি জিয়াদ বিন মাশি আল-আত্তিয়াহ।

কাউন্সিল হল OPCW এর কার্যনির্বাহী সংস্থা, যা রাসায়নিক অস্ত্র সংক্রান্ত কনভেনশনের কার্যকর বাস্তবায়ন ও সম্মতি প্রচারের জন্য কাজ করে। এটি OPCW এর কারিগরি সচিবালয়ের কার্যক্রমও তত্ত্বাবধান করে। সংস্থার খসড়া বাজেট, খসড়া বার্ষিক প্রতিবেদন ও কনভেনশনে রাষ্ট্রপক্ষের সম্মেলনে জমা দেওয়া বিশেষ প্রতিবেদন অনুমোদন করে।

সৌদি আরব ওপিসিডব্লিউ-এর অন্যতম প্রতিষ্ঠাতা দেশ। ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকে নির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য সৌদি আরব। সূত্র: মিডল ইস্ট মনিটর

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ