শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

তেলের দাম বাড়ার কারণ জানতে ৩ সদস্যের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বাজারে ভোজ্যতেল সয়াবিনের দাম বাড়ার কারণ অনুসন্ধানে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

বৃহস্পতিবার (১০ মার্চ) সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা শেখ রুবেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ভোজ্যতেলের বাজারে মূল্যবৃদ্ধি ও অস্থিরতা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। ভোজ্যতেলের বাজারে প্রতিযোগিতা পরিপন্থী কর্মকাণ্ড ও কৃত্রিম সংকট বিষয়ে প্রতিযোগিতা আইন, ২০১২ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অনুসন্ধান কাজ পরিচালনার জন্য ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

এছাড়া বাজারে প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হলে সচিব, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (ই-মেইল: secretary.ccb2012@gmail.com) বরাবর এ সংক্রান্ত তথ্য প্রদান করার জন্য সবাইকে আহবান জানানো হয়েছে। তথ্য প্রদানকরীর পরিচয় গোপন রাখা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ