শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার

বিশেষ সফরে তুরস্ক পৌঁছেছেন ইসরাইলের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুই দিনের সফরে তুরস্ক পৌঁছেছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

তুরস্কের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ইসরাইলি প্রেসিডেন্ট বলেছেন, ইসরাইল ও তুরস্কের সম্পর্কে চড়াই-উৎরাই রয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে পারস্পরিক সম্মানের ভিত্তিতে কীভাবে এই সম্পর্ককে আবারও সচল করা যায় তা জানা আছে।

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা দখলকারী ইসরাইলের প্রেসিডেন্ট তুরস্ক সফরের খবরে অনেকেই বিস্মিত হয়েছেন।

এর প্রতিবাদে মঙ্গলবারও তুরস্কের ইস্তাম্বুলে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ সমাবেশে যোগ দেয়া লোকজনের হাতে বহুসংখ্যক ব্যানার-ফেস্টুন দেখা গেছে, যাতে লেখা ছিল 'আমরা ইসরাইলের প্রেসিডেন্ট আইজাক হারজগকে তুরস্কে দেখতে চাই না।'

তুরস্কের এরদোগান সরকার এর আগে বহুবার ফিলিস্তিনিদের অধিকার রক্ষার কথা বলেছে। তবে পর্যবেক্ষকরা বলছেন, তুর্কি সরকার মুখে ইসরাইলের সমালোচনা করলেও বাস্তবে সব সময় দখলদারদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে এবং ইসরাইলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

গত জানুয়ারিতেই এরদোগান ইসরাইলি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর জানিয়েছিলেন, আইজ্যাক হারজগ তুরস্ক সফর করবেন।

তুরস্কের ওপর দিয়ে ইহুদিবাদী ইসরাইল থেকে ইউরোপে গ্যাস পাইপ লাইন নির্মাণেরও প্রস্তাব দিয়েছেন এরদোগান। এবারের সফরে এরদোগানের সঙ্গে এ বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছে ইসরাইলি প্রেসিডেন্ট।

ইসরাইল ফিলিস্তিনিদের ভূখণ্ড দখলের পাশাপাশি সব ফিলিস্তিনিকে নিশ্চিহ্ন করতে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কারণে বিশ্বের মুসলমানেরা দখলদারদের সঙ্গে কোনো মুসলিম দেশের সম্পর্ককে ভালো চোখে দেখে না।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ