রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কোন রঙের পোশাকে গরমে হবে আরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যদিও ফাল্গুনের শেষ তারপরেও সূর্যের তাপ বাড়ছে, কড়া রোদের দাপট জনজীবনে প্রভাব ফেলছে। দিন কয়েক পরেই চৈত্রের রোদে আঁচ বাড়াবে প্রতিদিন। গরমের সময়টাতে পোশাকের রং ও নকশা হতে হবে আরামদায়ক। গরমকালে উষ্ণতা ও আর্দ্রতার ধাক্কা সামাল দিতে সুতি বা কোনো হালকা রঙের পোশাক পরাই ভালো। জেনে নিন কোন রঙের পোশাকে গরম কম লাগে।

সাধারণত হালকা রঙের পোশাক পরলে গরম কম লাগে। বিষয়টি কিন্তু কুসংস্কার নয়। সত্যিই সাদা রঙের পোশাক পরলে গরম কম লাগতে পারে। কারণ, সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়। কিন্তু সব বস্তুর তাপ বিকিরণ শোষণ করার ক্ষমতা সমান নয়।

[caption id="attachment_249118" align="alignnone" width="500"] ছবি: জুব্বা-এর ফেসবুক পেজ থেকে নেওয়া।[/caption]

সাদা রঙের তাপ বিকিরণ শোষণ করার ক্ষমতা সবচেয়ে কম। অপর দিকে কালো রঙের বস্তু এই তাপ শোষণ করে সবচেয়ে বেশি। ফলে সাদা রঙের বস্তু, কালো রঙের বস্তুর তুলনায় কম তাপ শোষণ করে। এই কারণেই সাদা রঙের পোশাক কম উত্তপ্ত হয় ও গাঢ় রঙের পোশাক পরলে হতে পারে হাঁসফাঁস অবস্থা।

প্রকৃতির রূপের সঙ্গে পাল্লা দেওয়া কঠিন। কিন্তু কিছু কৌশল অবলম্বন করতে পারলে খানিকটা হলেও সহজ হতে পারে গরমের সঙ্গে লড়াই করা। বিজ্ঞান মেনে সাদা বা হালকা রঙের পোশাক পরলে কিছুটা হলেও আরাম মিলতে পারে গরমে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ