শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

পাকিস্তানের বিমানবাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক যুদ্ধবিমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীন থেকে পাওয়া অত্যাধুনিক জে-১০সি যুদ্ধবিমানগুলো নিজেদের বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে দেশটির পাঞ্জাবের অ্যাটক জেলার বিমানবাহিনীর (পিএএফ) ঘাঁটি মিনহাস কামরায় নতুন যুদ্ধবিমানগুলো অন্তর্ভুক্ত করা হয়।

যুদ্ধবিমান অন্তর্ভুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের বহরে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে। পাকিস্তানের বিমানবাহিনীতে এফ-১৬ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের দেওয়ার ৪০ বছর পর নতুন যুদ্ধবিমানের সংযোজনকে দেশের জন্য বড় ঘটনা বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

জে-১০সি মডেলের এ যুদ্ধবিমান সব ধরনের আবহাওয়ায়, বিশেষ করে রাতে, অভিযানের জন্য উপযোগী করে তৈরি।

গত বছর চীনের সঙ্গে সামরিক মহড়ার অংশ হিসেবে যুদ্ধবিমান পেয়েছে পাকিস্তান। তখন পাকিস্তানি বিশেষজ্ঞরা জে-১০সি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ