শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

কঙ্গোতে ট্রেন লাইনচ্যুত, দুই শিশুসহ নিহত ৬০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ কঙ্গোতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে দুই শিশুসহ কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ শনিবার এ দুর্ঘটনার কথা গণমাধ্যমকে জানায়। খবর আনাদুলু এজেন্সি’র।

কঙ্গোর লুলাবা প্রদেশে শুক্রবার গভীর রাতে ওই ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে।

প্রাদেশিক কর্মকর্তা জেয়ান সেরগা লুমু গণমাধ্যমকে জানান, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা সাত যাত্রীর লাশ শনাক্ত করে বাড়ি নিয়ে গেছেন। আরও ৫৩ জনের লাশ দুর্ঘটনাস্থলে পড়েছিল।

এ ঘটনায় অসংখ্য যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে লুবুডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনটি মুয়েনেডিতো শহর থেকে লুবুমবাশি যাচ্ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ