শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

চীনে ফের বাড়ছে করোনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চীনে একদিনে তিন হাজার চারশ’ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত দুই বছরের মধ্যে একদিনে আক্রান্তের সংখ্যার এটি সর্বোচ্চ রেকর্ড।

সংক্রমণ বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ সাংহাই প্রদেশে স্কুল বন্ধ রেখেছে। উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি শহরকে লকডাউনের আওতায় আনা হয়েছে। স্থানীয়ভাবে সংক্রমণ ছড়িয়েছে দেশটির ১০টির মতো প্রদেশে।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন রোববার (১৩ মার্চ) জানিয়েছে, দেশটিতে একদিনে করোনা শনাক্ত হয় তিন হাজার ৩৯৩ জনের। এটি ২০২০ সালের ফ্রেব্রুয়ারি মাসের পর সর্বোচ্চ।

চীনের হুবেই প্রদেশের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। সেখান থেকেই আজ গোটা পৃথিবীতে ছড়িয়েছে। যদিও করোনার প্রকৃত উৎস কোথায় তা নিয়ে এখনো সংশয় রয়েছে। সূত্র: এএফপি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ