শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আগামী ২ দিন বন্ধ থাকবে ই-পাসপোর্ট কার্যক্রম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী দু’দিন (১৫ ‍ও ১৬ মার্চ) পাসপোর্ট কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর।

সোমবার (১৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সার্ভারের মানোন্নয়নের জন্য দেশের সব পাসপোর্ট অফিসে গ্রাহকসেবা কার্যক্রম দু’দিন বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের অধীন ডিজাস্টার রিকভারি সাইটে (ডিআরএস) ওএটি এবং ফেইল ওভার টেস্টের কারণে আগামী ১৫ ‍ও ১৬ মার্চ সব বিভাগীয়, আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

ই-পাসপোর্ট সেবার মান্নোনয়ন ও আপগ্রেডেশন কার্যক্রম পরিচালনার জন্য এ দু’দিনে (১৫ ও ১৬ মার্চ) সাক্ষাৎ পাওয়াদের ২০ মার্চ ও পরবর্তী কর্মদিবসে সেবা দেওয়া হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ