শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বিদেশি সংস্থার প্রেসক্রিপশনে দেশ চলবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোনো বিদেশি সংস্থার প্রেসক্রিপশনে দেশ চলবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (১৪ মার্চ) জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা উপলক্ষে আয়োজিত ‘জয় বাংলা শীর্ষক’ এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারাজীবন উৎসর্গ করেছেন। যে মানুষগুলো ক্ষুধা-দারিদ্র্যে জর্জরিত ছিল।

সবদিক থেকেই বঞ্চনার শিকার ছিল। সেই মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করার জন্য জাতির পিতা তার জীবন উৎসর্গ করেছিলেন। ৬ দফা থেকেই তিনি কিন্তু নির্দেশ দিলেন জয় বাংলাকে মাঠে নিয়ে যাওয়ার জন্য। আমরা যখন ছাত্রলীগের কর্মী তখনই, কিন্তু তিনি জয় বাংলা স্লোগানকে মাঠে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। এই স্লোগানের মধ্যেই আমাদের মুক্তিযুদ্ধ ও বিজয় অর্জন।

বঙ্গবন্ধুকন্যা বলেন, জাতির পিতা প্রত্যেকটি পদক্ষেপ নিয়েছিলেন সুপরিকল্পিতভাবে। যে কারণে আমরা স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ