শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ব্যাংকের কাছে জাকাতের টাকার হিসাব নেবে না সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন নিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে একটা জাকাত বোর্ড করা হবে।

সেই বোর্ডের প্রয়োজনীয় সমস্যা নিয়ে একটা কমিটি করা হবে। তারা বিভিন্নজনের কাছ থেকে জাকাত আদায় করে সুরা তওবায় যে জাকাতের ৭টি ক্ষেত্রের কথা বলা আছে, সেখানে দেয়ার ব্যবস্থা করবে।’

ব্যাংকগুলোর কাছ থেকে জাকাতের টাকার হিসাব নেয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন, ২০২২’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সরকারপ্রধান।

বৈঠক শেষে সভার বিস্তারিত সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে একটা জাকাত বোর্ড করা হবে। সেই বোর্ডের প্রয়োজনীয় সমস্যা নিয়ে একটা কমিটি করা হবে। তারা বিভিন্নজনের কাছ থেকে জাকাত আদায় করে সুরা তওবায় যে জাকাতের ৭টি ক্ষেত্রের কথা বলা আছে, সেখানে দেয়ার ব্যবস্থা করবে। ‌এটাই এই আইনের মূল কথা।

‘এখানে আরেকটা প্রস্তাব নিয়ে আসা হয়েছিল যে, সরকার ছাড়াও অনেক ব্যাংক জাকাত আদায় করে, তাদের কাছ থেকে একটা হিসাব নিতে হবে। সেটাতে সরকার এগ্রি করেনি, কে কীভাবে জাকাত আদায় করল না করল, সেটা আমাদের বিষয় না। কারণ জাকাতটা ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত ইবাদত। কারও যদি জাকাত দেয়ার ক্ষমতা থাকে, সেটা ফরজ এবং তাকে ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়ে জাকাত আদায় করতে হবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ