শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

ভারতে জীবনের ঝুঁকি নিয়ে অমুসলিম মেয়ের জীবন বাঁচানোয় মাহবুব খানকে পুরস্কার প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

: ভারতের ভোপালে রেললাইনের মধ্যে আটকে পড়া এক অমুসলিম মেয়ের জীবন বাঁচানোয় মাহবুব খান বীরত্বের পুরস্কার পেয়েছেন।

গত কয়েকদিন আগে এ ঘটনা ঘটে ভোপালে। এরপরই স্থানীয় পুলিশ তাকে সংবর্ধনা জানিয়ে পুরস্কৃত করে।

মাহবুব খান বলেছেন, আমার ধর্ম আমাকে মানবতা শিখিয়েছে। আমি ধর্ম দেখিনি। দেখেছি সে একজন মানুষ। তাই তাকে আমি সাহয্য করতে এগিয়ে যাই। সেখানে অনেক মানুষ ছিলো। সে মেয়ের ধর্মের হয়েও তাকে সাহায্য করেনি। আমি শুধু দেখেছি যে কেউ সমস্যায় পড়েছে । তার আমার সাহায্যের প্রয়োজন আছে। তাই আমি ছুটে গিয়েছি।

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ট্রেনের ট্র্যাকের মধ্যে আটকে পড়া একটি মেয়েকে বাঁচাতে নিজের জীবনের নিয়েছেন মাহবুব খান। তার সাহসিকতার সর্বত্র প্রশংসা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে মাহবুব খানের সাহসিকতার ভিডিও। মেহবুব খানের এই কাজের পর সামাজিক সংগঠনসহ পুলিশ বিভাগও মাহবুব খানকে স্বাগত জানায় ও সংবর্ধনা দেয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে ৫ ফেব্রুয়ারি। ভোপালের বারখেরি এলাকায় যখন একটি মেয়ে দ্রুত রেললাইন পেরিয়ে মালবাহী ট্রেনের নিচে পড়ে যেতে লাগে। মালামাল গাড়ির নিচে আসার কয়েক মিনিট আগে নামাজের পর পাশ দিয়ে যাচ্ছিলেন পেশায় কাঠমিস্ত্রি মাহবুব।

এদিকে মালবাহী ট্রেন যেখান থেকে আসছিল সেই রেলওয়ের ট্র্যাকটি অতিক্রম করার সময় তিনি একটি মেয়েকে চিৎকার করতে দেখেন। মাহবুব খান এই অবস্থা দেখে তাকে বাঁচাতে লাফ দিয়ে ট্রেনের ট্র্যাকের মাঝে শুয়ে মেয়েটিকে নিয়ে শুয়ে পড়েন। পুরো মালবাহী ট্রেনের প্রায় ২৪টি বগি তাদের উপর দিয়ে চলে যায়। তাদের কোনো কিছুই হয়নি। সূত্র: আল আরাবিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ