শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মূল্যবৃদ্ধিতে দেশে হাহাকার শুরু হয়েছে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিত্যপয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশে হাহাকার শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ সোমবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এগুলো নাগিরক অধিকার।

দেশের মানুষ চরম অসস্তিতে দিনাতিপাত করছে। দ্রব্যমূল্য বৃদ্ধির যে প্রতিযোগিতা চলছে তা থেকে দেশের জনগণকে বাঁচাতে হবে। তিনি বলেন, সব জিনিসপত্রের দাম বাড়ার পিছনে সরকারের সিন্ডিকেটই একমাত্র দায়ী। এর থেকে মুক্তি পেতে হলে জনগণের সরকার তথা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

মুফতী সৈয়দ রেজাউল করীম বলেন, ব্যবসায়ীরাই স্বীকার করেছেন তাদের কাছে পর্যাপ্ত ভোজ্যতেল আছে। তারা কেবল ভ্যাট মওকুফ চান। এখন শোনা যাচ্ছে ভ্যাটও মওকুফ করা হয়েছে। তারপরও এ অবস্থা কোনভাবেই মেনে নেয়া যায় না। এ অবস্থায় বাজার থেকে ভোজ্যতেল উধাও হওয়ার কোনও কারণ নেই।

অপরদিকে টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহে বিশৃঙ্খলা বন্ধ করার জন্যই শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে পৌঁছে দিতে হবে।

সরকারি দলের দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে আজ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাহিরে বলে চলে গেছে। দেশের মানুষ এ অবস্থা থেকে পরিত্রাণ চায়, মুক্তি চায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ