শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

যুদ্ধে ইউক্রেনের অবকাঠামোগত ক্ষতি ১২ হাজার কোটি ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার আক্রমণে এখন পর্যন্ত ইউক্রেনের শুধু অবকাঠামোগত ক্ষতিই হয়েছে ১২ হাজার কোটি ডলারের বেশি। এর বাইরে আমদানি-রপ্তানি বন্ধ, জিডিপি’তে ধসের মতো বিষয়গুলো ধরলে মোট আর্থিক ক্ষতির পরিমাণ আরও অনেক অনেক বেশি। ইউক্রেনের অর্থ মন্ত্রণালয়ের প্রথম উপমন্ত্রী ডেনিস কুডিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউক্রেনীয় মন্ত্রী জানিয়েছেন, তারা গত ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর দিন থেকেই আর্থিক ক্ষয়ক্ষতির হিসাব রাখছেন। তিনি বলেন, আমাদের প্রধান কৌশল দুটি। প্রথমত, সরাসরি এককালীন ক্ষতি। যেমন- রাশিয়ার হাতে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের রাস্তা, সেতু, হাসপাতাল, স্কুলের মতো অবকাঠামোগুলো মেরামত করতে কত খরচ হবে। আর দ্বিতীয়টি হলো হারানো জিডিপি।

কুডিন বলেন, যেসব শহরে সরাসরি সহিংসতা হচ্ছে, সেখানে অর্থনৈতিক কার্যক্রম তিন-চতুর্থাংশ কমে গেছে, ৭৫ শতাংশ ব্যবসা-বাণিজ্য বন্ধ। কেউ পালাচ্ছে, কেউ শত্রুতা শেষ হওয়ার অপেক্ষা করছে। প্রতি সেকেন্ডে ইউক্রেনের বাণিজ্য ৫০ শতাংশ অর্থনৈতিক গতিশীলতা হারাচ্ছে।

পূর্ব ইউক্রেনের বেশিরভাগ ধাতু কারখানাগুলো যুদ্ধের কারণে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। যার অর্থ, দেশটির অর্থনীতিতে বড় অবদান রাখা বিভিন্ন ধরনের ধাতু রপ্তানিও কমে গেছে। রুশ বাহিনী ইউক্রেনের সমুদ্রপথ, বিশেষ করে কৃষ্ণসাগর অবরুদ্ধ করে রাখায় দেশটি থেকে তেল, গম, ভুট্টা রপ্তানি কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

ডেনিস কুডিনের ভাষ্যমতে, হিসাবের প্রথম পদ্ধতি অনুসারে, অর্থাৎ রুশ আগ্রাসনে ইউক্রেনের সরাসরি অবকাঠামোগত ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত অন্তত ১১ হাজার ৯০০ কোটি ডলার। তবে এর পরিমাণ প্রতিদিনই বাড়ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ