শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

২১ মার্চ থেকে ৫ দিন ট্রেনের অনলাইন টিকিট বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকেটিং ব্যবস্থাপনা নতুন একটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের জন্য আগামী ২১ মার্চ ভোর থেকে ২৫ মার্চ পর্যন্ত অনলাইন টিকিট বিক্রি বন্ধ থাকবে।

এই ৫ দিন রেলের শতভাগ টিকিট বিক্রি হবে ম্যানুয়ালি। এ সময়ের মধ্যে সব যাত্রীদের স্টেশনের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে।

আজ সোমবার রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ কথা জানান।

এখন রেলের ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। বাকি টিকিট বিক্রি করা হচ্ছে কাউন্টার থেকে।

অনলাইন টিকেটিং পরিষেবা পরিচালনার জন্য রেলওয়ে সম্প্রতি সহজের নেতৃত্বে আগামী ৫ বছরের জন্য একটি যৌথ উদ্যোগী সংস্থাকে নিয়োগ দিয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ