শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনগন দিশেহারা: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপণ্যের অসাভাবিক মূল্য বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

মঙ্গলবার (১৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রমজান মাস আসার আগেই কতিপয় অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফাখোরদের সিন্ডিকেট নিত্য পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছে। রমজান মাস আসার আর মাত্র ১৮ দিন বাকি। অথচ চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয়পণ্য নিম্ন ও মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে।

‘গরীব মানুষ তো দূরের কথা অনেকে ৫০ হাজার টাকা বেতন পেয়েও সংসার চালাতে হিমশিম খাচ্ছে। দুর্নীতিবাজ অতি লোভী মুনাফাখোর মজুদদারদের কারনে পণ্যমূল্য অস্বাভাবিক ভাবে বেড়েই চলেছে। এ দুরবস্থা চলতে থাকলে নিম্ন ও মধ্যবিত্ব নাগরিকদের জীবন জীবিকা অনেকাংশেই অচল হয়ে যাবে। দ্রুত বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের প্রতি জনরোষ বৃদ্ধি পাবে।’

তিনি আরও বলেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় একদিকে কৃষকরা উপযুক্ত পণ্যমূল্য পাচ্ছে না, অপর দিকে ভোক্তারাও ন্যায্যমূল্যে পণ্য খরিদ করতে পারছে না। অতিলোভী মধ্যেসত্বভোগী ও পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজদের দমন করতে না পারলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

তিনি বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের আয়ের চেয়ে খরচের পরিমাণ বেড়ে যাওয়ায় সংসার চালানোর উপায় খোঁজে পাচ্ছে না। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের বাজার সম্বন্ধে সঠিক ধারণা নেই। আন্তর্জাতিক বাজারে মূল বৃদ্ধির অজুহাত দেখিয়ে এই ভরা মওসুমে পেঁয়াজসহ পণ্যমূল্য বৃদ্ধি মেনে নেয়া যায় না। অসৎ উপায়ে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা হলে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের দ্রুত বাস্তবায়ন দেখতে চায় জনগণ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ