শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সুখী দেশের তালিকায় সাত ধাপ এগোলো বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সবচেয়ে সুখী দেশের তালিকায় সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশ আছে তালিকার ৯৪ নম্বরে।

এর আগের জরিপে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। সে হিসেবে বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছে। বাংলাদেশ তালিকায় ৫ দশমিক ১৫৫ পয়েন্ট নিয়ে ৯৪তম হয়েছে।

জাতিসংঘের সৌজন্যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নামে এক বার্ষিক প্রতিবেদনে পরপর পাঁচ বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের শীর্ষ অবস্থানে আসন গেড়ে আছে ফিনল্যান্ড।

শুক্রবার প্রকাশিত রিপোর্টে দেখা যায়, সবথেকে সুখী দেশ হলো ফিনল্যান্ড। সাধারণত ১৫০টি দেশের মধ্যে অবস্থান নির্ণয় করা হয় এই তালিকায়। মূলত ভালো থাকার ব্যাপারে ব্যক্তিগত অনুভূতি, জিডিপি লেভেল, জীবনের প্রসারতা সহ বিভিন্ন ক্ষেত্রের উপর নির্ভর করে এই সুখের মাপকাঠি ঠিক করা হয়।

তার উপরেই নির্ভর করে, কোন দেশ তালিকায় কত নম্বরে থাকবে। তবে এবার দেখা যাচ্ছে ২০২১ সালে যারা ১-১০ এর মধ্যে ছিল তারাই রয়েছে। শুধুমাত্র অস্ট্রিয়ার এই প্রথম ১০ থেকে বেরিয়ে গেছে।

আর এই তালিকায় সবথেকে অসুখী দেশ হয়েছে আফগানিস্তান।

দেখে নেওয়া যাক প্রথম ২০ সুখী দেশের নাম- ১) ফিনল্যান্ড,২)ডেনমার্ক,৩) আইসল্যান্ড, ৪) সুইজারল্যান্ড ৫) নেদারল্যান্ড ৬) লুক্সেমবার্গ, ৭) সুইডেন, ৮) নরওয়ে ৯) ইজরায়েল, ১০) নিউজিল্যান্ড, ১১) অস্ট্রিয়া, ১২) অস্ট্রেলিয়া, ১৩) আয়ারল্যান্ড, ১৪) জার্মানি, ১৫) কানাডা, ১৬) ইউনাইটেড স্টেটস, ১৭) ইউনাইটেড কিংডম, ১৮) চেজ রিপাবলিক, ১৯) বেলজিয়াম, ২০) ফ্রান্স।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ