শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ইউক্রেনে সৈন্য পাঠানোর তথ্য অস্বীকার করলো হিজবুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লেবাননের সশস্ত্র রাজনৈতিক দল হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল সাইয়েদ হাসান নাসরুল্লাহ জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধে রাশিয়াকে সহায়তার জন্য তারা কোনো যোদ্ধা পাঠাননি।

আজ শুক্রবার রাতে এক টেলিভিশন ভাষণে তিনি এই কথা বলেন।

হাসান নাসরুল্লাহ বলেন, ‘আমি এই দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এই ধরনের দাবি মিথ্যা যার মধ্যে বিন্দুমাত্র সত্য নেই।’

তিনি বলেন, ‘হিজবুল্লাহ থেকে কোনো যোদ্ধা বা বিশেষজ্ঞ সেই যুদ্ধক্ষেত্রে যায়নি।’

এর আগে শুক্রবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য সিরিয়ার সরকারি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ থেকে ভাড়ায় এক হাজার যোদ্ধা ইউক্রেনে গিয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে পুতিন ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে বর্ণনা করছেন। ইউক্রেনকে ‘বেসামরিকীকরণ’ ও ‘নাৎসিমুক্ত’ করার জন্যই তিনি এই অভিযান চালিয়েছেন বলে দাবি করছেন। সূত্র : আলজাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ