রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

এবার মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া’য় নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা রমজানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া’র হিজরি  ১৪৪৩-৪৪ -শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এবার রমজানের দ্বিতীয় দশকে অনুষ্ঠিত হবে। বিভিন্ন বিষয় সামনে রেখে এবার প্রতিষ্ঠানটির মজলিসে ইমতিহান এই সিন্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানতে পেরেছে আওয়ার ইসলাম।

এ বিষয়ে প্রকশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দাওরায়ে হাদীস সমাপণকারী তালিবে ইলম ভাইদের খেদমতে মা’যিরাতের সাথে জানানো যাচ্ছে যে, বিভিন্ন ওযরের কারণে মারকাযুদ দাওয়াহ্-এর মজলিসে ইমতিহান এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আগামী শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা রমযান ১৪৪৩ হি. মাসের দ্বিতীয় দশকে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আশা করি, ভর্তিচ্ছু তালিবে ইলম ভাইয়েরা নিম্নে লিখিত তারিখগুলো স্মরণে রাখবেন।

 ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিম্নোক্ত কার্যক্রম অনুসরণ করার অনুরোধ করেছে মাদরাসা কতৃপক্ষ:

১. ফরম সংগ্রহ

সকল বিভাগের ফরম ১১ রমযান ১৪৪৩ হি. সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সংগ্রহ করা যাবে।

২. ভর্তি পরীক্ষার তারিখ

লিখিত পরীক্ষা : সকল বিভাগের লিখিত ইমতিহান ১১ রমযান ১৪৪৩ হি. বাদ যোহর।

মৌখিক পরীক্ষা : ১৩ রমযান থেকে শুরু।

৩. পরীক্ষার বিষয়

আততাখাসসুস ফী উলূমিল হাদীসিশ শরীফ :

লিখিত : ফাতহুল বারী প্রথম খন্ড এবং উমদাতুল কারী প্রথম খন্ড।

মৌখিক :

ক. যে কোনো বিষয়, যে কোনো কিতাব।

খ. উর্দূ।

আততাখাসসুস ফিলফিকহি ওয়াল ইফতা :

লিখিত : ফাতহুল কাদীর (কিতাবুল বুয়ূ থেকে কিতাবুল ইজারার শেষ পর্যন্ত)

মৌখিক :

ক. যে কোনো বিষয়, যে কোনো কিতাব।

খ. উর্দূ।

কিসমুত তাদরীব ফিদ দাওয়াহ ওয়াল ইরশাদ :

লিখিত : সহীহ বুখারী (২য় খন্ড) ও তাফসীরে ইবনে কাছীর [সূরা ফাতিহা থেকে আলে ইমরান (তিন সূরা)]

তাফসীরে কুরতুবী (সূরা আলে ইমরান)।

মৌখিক :

ক. যে কোনো বিষয়, যে কোনো কিতাব।

খ. উর্দূ।

কিসমুদ দিরাসাত লিআকীদাতি খাতমিন নুবুওয়াহ:

লিখিত : সহীহ বুখারী (২য় খন্ড), তাফসীরে ইবনে কাছীর (সূরা আহযাব ও সূরা জাছিয়া), তাফসীরে কুরতুবী

(সূরা আহযাব ও সূরা জাছিয়া)।

মৌখিক :

ক. যে কোনো বিষয়, যে কোনো কিতাব।

খ. উর্দূ।

ভর্তি পরীক্ষার স্থান

সকল বিভাগের ভর্তি পরীক্ষা মারকাযের প্রধান প্রাঙ্গণ হযরতপুরে অনুষ্ঠিত ইনশাআল্লাহ।

সাথে যা আনতে হবে

সকল সনদপত্র ও নম্বরসীটের ফটোকপি
জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধনের ফটোকপি
স্থানীয় জনপ্রতিনিধির (চেয়ারম্যান, কাউন্সিলর প্রমূখ) প্রশংসাপত্র
শিক্ষা প্রতিষ্ঠান থেকে চারিত্রিক সনদ
পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।

যাতায়াতের ঠিকানা

মারকাযের প্রধান প্রাঙ্গণ

১. (গাবতলী থেকে সাভারের দিকে যেতে) গেমায়েতপুর নেমে সিএনজিতে বৌনাকান্দি চকের ভেতর মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা।

সিএনজি/গাড়ি নিয়ে সরাসরি মারকাযে আসতে চাইলে কুরাইশনগর পাকা মসজিদের উত্তর পাশ দিয়ে পশ্চিমে এসে মারকাযের দক্ষিণ দিক দিয়ে আসতে হবে।

২. কদমতলী জিঞ্জিরা অথবা বসিলা মোহাম্মাদপুর থেকে কলাতিয়া হয়ে আলীপুর ইটাভাড়া ব্রিজ। ওখান থেকে বৌনাকান্দি চকের ভেতর মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ