শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

অগ্নি-স্প্রে ও কুড়াল নিয়ে কানাডায় একটি মসজিদে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব।।

কানাডায় এক উগ্রবাদী যুবক (২৪) কুঠার নিয়ে মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে।

এ সময় ওই ইসলামবিদ্বেষী যুবক মুসল্লিদের ওপর ভালুক তাড়ানো স্প্রে ছিটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। খবর আরব নিউজের।

পুলিশ জানিয়েছে, টরন্টোর মিসিসাওগা শহরতলিতে অবস্থিত একটি মসজিদে শনিবার ওই হামলার ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত মসজিদে পুলিশ গিয়ে ওই উগ্রবাদী যুবককে গ্রেফতার করে। তবে মুসল্লিরা সঙ্গে সঙ্গে তাকে আটক করায় হামলায় কেউ গুরুতর আহত হননি।

তাৎক্ষণিকভাবে পুলিশ জানিয়েছে, এটি সংঘবদ্ধ কোনো সন্ত্রাসী গ্রুপের হামলা নয়। তার ব্যক্তিগত বিদ্বেষ থেকেই এ হামলা করা হয়েছে।

কাডানার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মসজিদে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, কানাডায় এ ধরনের ধর্মীয় বিদ্বেষের স্থান নেই।

প্রধানমন্ত্রীর পাশাপাশি এ ঘটনার নিন্দা জানিয়েছেন, টরন্টোর মেয়র এবং অনটারিওর প্রদেশিক প্রধানমন্ত্রী।

সূত্র: আল বায়ান

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ