শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপুরণের দাবি চরমোনাই পীরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় একটি কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবে বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সেই সঙ্গে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, নিহত পরিবারকে যথাযথ ক্ষতিপুরণ এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সেইসাথে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনতে হবে। কাদের খামখেয়ালীর কারণে এতগুলো মানুষের জীবন ধ্বংস হলো তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে।

চরমোনাই পীর এমভি ‘রূপসী ৯’ কার্গো জাহাজ কর্তৃপক্ষকে বিচারের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, বিআইডব্লিউটিএ’র তথা নদীপথের আইন বার বার লঙ্ঘন করার কারণে এধরণের দুর্ঘটনা হরহামেশা ঘটেই যাচ্ছে। তিনি নৌপথ কর্তৃপক্ষকে কঠোরহস্তে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ