শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

নববর্ষের ছুটি বাতিল করলো তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের তালেবান সরকার দেশটিতে নওরোজ বা ফার্সি নববর্ষের ছুটি বাতিল করেছে।

তালেবান কর্মকর্তাদের বরাত দিয়ে কাবুল থেকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফার্সি নতুন বছরের প্রথম সপ্তাহের সব ছুটি বাতিল করা হয়েছে এবং সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে যাওয়ার এবং সব শিক্ষার্থীকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

বিগত বছরগুলোতে ফার্সি নববর্ষ বা নওরোজ উপলক্ষে আফগানিস্তানে ফার্সি বছরের প্রথম দু’দিন সরকারি ছুটি পালিত হতো। এ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন উৎসবও পালন করা হতো। কিন্তু এ বছর সেসব অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। আফগানিস্তানের বিশাল অংশ জুড়ে ফার্সি ভাষা চালু রয়েছে এবং এক সময়কার পারস্য সাম্রাজ্যের এই ভূখণ্ডে নওরোজ উৎসব পালনের রীতি রয়েছে।

গতকাল (সোমবার) ২১ মার্চ ছিল ফার্সি নতুন বছর ১৩৪১ সালের প্রথম দিন। কিন্তু তালেবান সরকারের গোয়েন্দা মন্ত্রণালয়ের প্রকাশনা বিভাগের প্রধান আব্দুল আহাদ ইমাদ বলেন, আমরা নওরোজকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেব না এবং সরকারিভাবে কোনো উৎসবও পালিত হবে না। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে নওরোজ উৎসব পালন করে তবে আমরা বাধা দেব না।

এছাড়া তালেবান সরকারের শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ইউনুস সিদ্দিকি বলেছেন, চলতি সপ্তাহে নওরোজ উদযাপনের জন্য সাপ্তাহিক ছুটির বাইরে বিশেষ কোনো ছুটি থাকবে না।

জাতিসংঘ ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি গৃহিত এক প্রস্তাবে ২১ মার্চকে ‘বিশ্ব নওরেজ দিবস’ হিসেবে ঘোষণা করে। ইরানসহ ফার্সি বছর পালনকারী কয়েকটি দেশের পক্ষ থেকে ওই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। প্রস্তাবটিতে বলা হয়েছে, হাজার হাজার বছর ধরে যেসব ভূখণ্ডে ফার্সি ভাষা ও নওরোজ পালনের ঐতিহ্য চালু ছিল সেসব দেশে নওরোজ পালনকে উৎসাহিত করতে হবে। সূত্র: পার্স টুডে

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ