শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রাজধানীতে ভবনের নিচ থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ধানমণ্ডি এলাকার শুক্রবাদে আবাসিক ভবনের নিচ থেকে এক বিশ্ববিদ্যালয়ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

তিনি শুক্রাবাদ নিউ মডেল ডিগ্রি কলেজের পাশে একটি ৪র্থ তলা ভবনের মেসে থাকতেন। বুধবার ভোরে ভবনের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম আকাশ রায় (২৪)। তার বাবা রতন রায়। গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলার ততরা গ্রামে। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স করছিলেন।

বুধবার সকাল পৌনে ৭টায় রাজধানীর ধানমণ্ডি থেকে তাকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আকাশ রায়ের বন্ধু পঙ্কজ রায় জানান, আকাশ ভোরে বাসার ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে। কী কারণে ছাদ থেকে লাফ দিয়েছে বলতে পারছি না।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

তিনি আরও বলেন, চার তলা থেকে লাফ দিলে শরীরে বড় ধরনের ইনজুরি থাকার কথা। কিন্তু সে রকম কোনো ইনজুরি পাওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করলে বেরিয়ে আসবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ