শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দালালের খপ্পরে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ৫৭ রোহিঙ্গা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল থেকে ৫৪ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদেরকে পাচারের সঙ্গে জড়িত দুই দালালসহ তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার ভোররাতে উপজেলার বাহারছড়ার শামলাপুর চ্যানেল থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে নারী,পুরুষ ও শিশু রয়েছেন।

র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৫৪ রোহিঙ্গা, দুই দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে।

তিনি বলেন, মূলত দালালচক্রের ফাঁদে পড়ে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এ বিষয়ে আরও বিস্তারিত বিকালে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে গত ২১ মার্চ দুপুরে মালয়েশিয়ার কথা বলে মহেশখালীর সোসাদিয়া দ্বীপে নামিয়ে দেওয়া ১৪৯ রোহিঙ্গাকে উদ্ধার করে পুলিশ। তাদের মাঝে নারী ও শিশুর সংখ্যা ছিল বেশি। দ্বীপ উপজেলা মহেশখালীর সোনাদিয়া থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। সেই দিন ভোররাতে তাদের তীরে নামিয়ে দিয়ে পালিয়ে যায় দালালচক্রটি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ