মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

সীমান্ত রক্ষী হিসেবে চাকরির অনুমতি পেলেন সৌদি নারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

সৌদি নারীরা এখন থেকে সীমান্ত রক্ষী হিসেবে কাজ করতে পারবেন।

আরব নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার এক ঘোষণা দেওয়া হয়েছে, ঘোষণায় বলা হয়েছে সীমান্তরক্ষী হিসেবে মেয়েদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হয়েছে, এখন থেকে মেয়েরা এই কাজে অংশগ্রহণ করতে পারবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তরক্ষী হিসেবে কাজ করতে ইচ্ছুক মেয়েদের আবেদন শনিবার থেকে গ্রহণ করা হবে,  ৩১ মার্চ পর্যন্ত আবেদন প্রক্রিয়া জারি থাকবে।

সব আবেদন আবশার ওয়েব সাইডের চাকরি বিভাগের মাধ্যমে জমা দেওয়া যাবে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় নারীদের সশস্ত্র বাহিনীতে যোগদানের পদ্ধতি জারি করে।

সামরিক পদে, প্রাইভেট থেকে সার্জেন্ট পর্যন্ত পদ মহিলাদের জন্য সংরক্ষিত। সামরিক বাহিনী ছাড়াও তারা রয়্যাল এয়ার ফোর্স, নেভি, রয়্যাল স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্স এবং মেডিকেল সার্ভিসে যোগ দিতে পারবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ