মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবো না: এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের যে প্রক্রিয়া চলছে এতে যোগ দেবে না তুরস্ক।

ব্রাসেলসে ন্যাটো সম্মেলন থেকে ফেরার সময় তুর্কি সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

এরদোয়ান বলেন, নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে, আমরা জাতিসংঘের কিছু নির্দেশিকা অবলম্বন করছি। কিন্তু আমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ককে একপাশে রেখে দিতে পারি না। আপনারা জানেন, আমি আগেও এ বিষয় পরিষ্কার করেছি। শুধু গ্যাসের কথাই যদি বলি, পুরো দেশে যে গ্যাস ব্যবহার করা হয় তার অর্ধেকই আসে রাশিয়া থেকে। তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে তুর্কি জনগনকে আমরা ঠাণ্ডায় কষ্ট দিতে পারি না।

তিনি আরও বলেন, আমরা আমাদের আক্কুয়ু পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরি করছি রাশিয়ার সহযোগিতায়। বিষয়টি উপেক্ষা করতে পারে না তুরস্ক। আমি যখন বিষয়টি ইমানুয়েল ম্যাঁক্রোকে বললাম, তখন তিনি বললেন আমার সিদ্ধান্ত ঠিক আছে।

এরদোয়ান জোর দিয়ে বলেন, আমাদের জনগণের রক্ষার দায়িত্ব কর্তৃপক্ষের। আমাদের দেশে ৮ কোটির বেশি মানুষের বসবাস। আমাদের সব ধরনের বিধিনিষেধ রয়েছে। এরপরও আমরা ইউক্রেনে মানবিক সহায়তা পাঠিয়েছি। সেখানে ছিল খাবার, পোশাক ও ওষুধ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ