শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বিশ্বে শব্দ দূষণের শীর্ষে ঢাকা, চতুর্থ রাজশাহী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের শীর্ষ শব্দ দূষণের শহর নির্বাচিত হয়েছে। আর উত্তরাঞ্চলীয় শহর রাজশাহী এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনএপি) ‘বার্ষিক ফ্রন্টিয়ারস রিপোর্ট-২০২২’ শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা বিশ্বে শব্দ দূষণে শীর্ষ শহর। এই তালিকায় ঢাকার পড়েই রয়েছে ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি।

ওই প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনার কথা উল্লেখ করে বলা হয়েছে, আবাসিক এলাকার জন্য অনুমতিযোগ্য শব্দ সীমার মাত্রা ৫৫ ডেসিবেল। এছাড়া বাণিজ্যিক এলাকা ও যেখানে যানজট আছে সেখানে ৭০ ডেসিবেল।

তবে ঢাকায় শব্দের মাত্রা ১১৯ ডেসিবেল এবং রাজশাহীতে ১০৩ ডেসিবেল পাওয়া গেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির দূষিত শহরের এই তালিকায় দক্ষিণ এশিয়ার ১৩টি শহর রয়েছে। বাংলাদেশের ঢাকা, রাজশাহী ছাড়াও ভারতের মুরাদাবাদ, কলকাতা, আসানসোল, জয়পুর এবং দিল্লিও রয়েছে এই তালিকায়।

তালিকায় বিশ্বের সবচেয়ে শান্ত শহর নির্বাচিত হয়েছে জর্ডানের ইরবিদ শহর।৬৯ ডেসিবেল শব্দের মাত্রা নিয়ে সবচেয়ে শান্ত শহর নির্বাচিত হয়েছে ইরবিদ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ