শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

তারাবি নামাজের ইমাম হিসেবে মালদ্বীপ গেলেন ২ বাংলাদেশি হাফেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রবিউল ইসলাম।।

মালদ্বীপ ধর্মমন্ত্রনালয়ের আমন্ত্রণে মাসজিদুল ইজাবাতে পবিত্র মাহে রমাজানে তারাবী নামাজ পড়ানোর উদ্দেশ্যে  মালদ্বীপ পৌঁছেছেন মাওলানা মাহমুদুল হাসান ও হাফেজ মাওলানা মুফতী আহমাদ মাসউদ নামে বাংলাদেশী ২ হাফেজ ।

তারা দু'জন  ২০১৯ সালেও ফুভাহমোলাহ ইসল্যান্ড শহরে অবস্থিত মাসজিদুল ইজাবাতে তারাবীর ইমাম হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন। এই ২ হাফেজ আপন ভাই।

করোনার কারনে গত দু'বছর তারা সেখানে যেতে পারেনি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মালদ্বীপ সরকার এবারও তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন।

(২৭ মার্চ) রবিবার দুপুরের ফ্লাইটে তারা মালদ্বীপের উদ্দেশ্যে রওয়ানা দেন। বর্তমানে তারা সেখানে মাসজিদুল ইজাবাতে অবস্থান করছেন।

তাদের অভিব্যক্তি জানতে চাইলে তারা বলেন, "আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা আমাদের দুই ভাইকে কুরআনের খাদিম হিসেবে কবুল করেছেন। তার দয়ায় আমরা মালদ্বীপ ধর্মমন্ত্রণালয়ের আমন্ত্রণে এখানে এসেছি। সকলে আমাদের জন্য দুআ করবেন। আমরা যেন সুস্থতার সাথে এই জিম্মাদারি পালন করতে পারি। দেশের সম্মান, আমাদের প্রতিষ্ঠানের সম্মান আর পিতা-মাতার সম্মান রক্ষা করতে পারি।

তারা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন জুগির কান্দি গ্রামের আলহাজ হাফেজ মোহাম্মদ আবুল খায়ের-এর সন্তান।

মালদ্বীপে তারাবি পড়াতে যাওয়া  হাফেজ মাওলানা মাহমুদুল হাসান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ দারুস সালাম মিরপুর-১, ঢাকা-এর সাবেক শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি মারকাযুল কুরআন ওয়াস্ সুন্নাহ্ আল ইসলামি ঢাকা, দারুস সালাম মিরপুর-১, ঢাকা এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল।

অপর  হাফেজ মাওলানা মুফতী আহমাদ মাসউদ নারায়ণগঞ্জ ফতুল্লা থানার ভূইগড়স্থ জামিআ দাওয়াতুল কুরআনে মুহাদ্দিস ও পেশ ইমামের দায়িত্ব পালন করে আসছেন। আগামী ৩ মে তারা দেশে ফিরবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ