শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ-মালয়েশিয়ার পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মালয়েশিয়ার পুলিশ প্রধান ইন্সপেক্টর জেনারেল তান শ্রি অ্যাক্রিল সানি বিন হাজ আবদুল্লাহ সানির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার (২৯ মার্চ) বৈঠকে দুই দেশের চলমান প্রশিক্ষণ সহযোগিতার জন্য মালয়েশিয়ার পুলিশ প্রধানকে ধন্যবাদ জানান আইজিপি।

তারা বাংলাদেশ ও মালয়েশিয়া পুলিশের মধ্যে সক্ষমতা বৃদ্ধি, রিয়েল টাইম ইন্টেলিজেন্স শেয়ারিং, কাউন্টার টেরোরিজম এবং সাইবার ক্রাইম দমনে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে সম্মত হন।

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের শ্রমিকদের হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় সব সহযোগিতা বাড়ানো হবে বলে মালয়েশিয়ার পুলিশ প্রধান আইজপিকে আশ্বস্ত করেন।

আইজিপি বেনজীর আহমেদ মালয়েশিয়ায় চার দিনব্যাপী (২৮-৩১ মার্চ) অনুষ্ঠিত ‘ডিফেন্স সার্ভিসেস এশিয়া ২০২২ এবং ন্যাশনাল সিকিউরিটি এশিয়া ২০২২’ প্রদর্শনীতে অংশ নিতে সরকারি সফরে সোমবার (২৮ মার্চ) রাতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ