শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

শুক্রবার চরমোনাই পীরের মহাসমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আগামীকাল শুক্রবার মহাসমাবেশ।

আগামীকাল (১ এপ্রিল) শুক্রবার বাদ জুম'আ রাজধানীর ঐতিহাসিক গুলিস্তান শহিদ মতিউর রহমান পার্কে (গুলিস্তান পার্ক) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা সিলেবাসে ধর্মীয়শিক্ষা সংকোচন বন্ধ, ইসলাম, দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা ২০২২ বাতিল, স্বাধীনতার মূল লক্ষ্য -সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

মহাসমাবেশে সভাপতিত্ব করবেন দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। বক্তব্য রাখবেন নেতৃস্থানীয় ওলামা মাশায়েখ, জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জাতীয় মহাসমাশের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সারাদেশ থেকে সংগঠনের সকল পর্যায়ের শাখা বাস, ট্রাক, লঞ্চ ও প্রাইভেটকার ভাড়া করে সকল প্রস্তুতি নিয়েছেন। জাতীয় মহাসমাবেশ স্মরণকালের বৃহত্তর জনসমূদ্রে পরিণত হবে, ইনশাআল্লাহ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে মহাসমাবেশে যোগদান করার জন্যে দেশের সকল জেলা, মহানগর, থানা ও উপজেলা শাখা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ