শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন বায়তুল মোকাররমের নবনিযুক্ত খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোপালগ‌ঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নবনিযুক্ত খতিব মুফতি রুহুল আমিন।

আজ শনিবার (২ এপ্রিল) দুপুরে তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন।

এরপর তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন।

কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাসউদ উল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ রুহুল আমিন, পাটগাতী ইউনিয়নের চেয়ার‌ম্যান শেখ শুকুর আহম্মদ, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ স্থানীয় ইসলামিক ফাউন্ডেশন ও আওয়ামী লীগ নেতারা।

এরআগে বৃহস্পতিবার (৩১ মার্চ) গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম, খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের সভাপতি, মাওলানা শামছুল হক ফরীদপুরী (ছদর ছাহেব রহ.) এর ছেলে মুফতি রুহুল আমীনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব পদে নিয়োগ দেওয়া হয়।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন ইন্তেকাল করেন। ২০০৯ সালের জানুয়ারি থেকে তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ