শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
একটি ভাইরাল ভিডিও, এক আলেম এবং অজানা কিছু প্রশ্ন ‘উচ্চাভিলাষী বাজেট অর্থনীতিকে আরও চাপে ফেলবে: শায়খে চরমোনাই কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়ল ৪৯ কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বব্যাপী স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়ার পাশাপাশি অব্যাহত রয়েছে টিকা প্রয়োগ কার্যক্রম। করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। গত কয়েকদিন করোনায় মৃত্যু-আক্রান্ত অনেক কমেছে।

শনিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৩১ হাজার ৯৬৬ জন। এ সময় মারা গেছেন আরও ৩ হাজার ৭৪৫ জন।

এর আগে শুক্রবার (১ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৪ লাখ ৪১ হাজার ৩৫১ জন। এ সময় মৃত্যু হয়েছিল ৩ হাজার ৯৯০ জনের।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, শনিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৯ কোটি ৪৩ হাজার ২৬৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪২ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫০০ জন। এ ছাড়া মারা গেছেন ৬১ লাখ ৭১ হাজার ২৩৮ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৮ লাখ ১৩ হাজার ৫১৫ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৭ হাজার ৯৮৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ২৬ হাজার ৭৩৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ২৯৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১৬৫ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৬০ হাজার ৬৫ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ