শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

বায়তুল মোকাররমের নতুন খতিব কে আল্লামা আবদুল হালীম বোখারীর অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশ এর সভাপতি, গওহারডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল, আল্লামা শামসুল হক ফরিদপুরী (র.) এর সাহেবজাদা আল্লামা মুফতি রুহুল আমীনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মনোনীত হওয়ায় আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস, ‘আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’-এর সম্মানিত মহাসচিব আল্লামা ‍মুফতি আব্দুল হালীম বোখারি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।

আজ রোববার আওয়ার ইসলামে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন জানান তিনি।

আল্লামা বোখারি বলেন, একজন যোগ্য ও সম্ভ্রান্ত বংশের ব্যক্তিত্বকে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব নিয়োগ দেয়া হয়েছে। তার মরহুম পিতা আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ. দীন ও বিশুদ্ধ আক্বীদা প্রচার এবং জাতি ও মানুষের জন্য অনেক অবদান রেখে গেছেন।

আশা করি তিনিও তার পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে দেশ ও জাতীর ধর্মীয় প্রয়োজনে সঠিক ও বলিষ্ঠ ভুমিকা রাখতে সক্ষম হবেন। আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। এ মহান জাতীয় ও দীনী দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য আল্লাহ তায়ালা তার সহায় হোন, আমিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ