শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান জানালেন আল্লামা সাজিদুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের এ মাসে জুলুম, দুর্নীতি, পাপাচার ও ভোগবিলাস পরিহার করে কুরআন সুন্নাহর নির্দেশ পালনের প্রতি আত্মনিয়োগ করুন।

হেফাজত মহাসচিব বলেন, বরকতপূর্ণ এ মাসে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের অতি মুনাফার জন্য সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে যাচ্ছে। এ ধরনের অপশক্তিকে আইনের আওতায় এনে বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

বিবৃতিতে তিনি রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে মালিকদের আহ্বান জানান।

সব ধরনের অনৈসলামিক কর্মকাণ্ড, জুলুম ও অপসংস্কৃতি পরিহার করে ইবাদতের প্রতি অগ্রসর হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান সাজিদুর রহমান।

হেফাজত মহাসচিব আরও বলেন, রমজান মাস প্রতিটি মুসলিমের জন্য নিজের পরকালের মুক্তি এবং দুনিয়ার জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ। তাই বেশি বেশি কুরআন তেলাওয়াত, জিকির, ইস্তিগফার পাঠ করে নিজেকে মুমিন হিসেবে গড়ে তুলুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ