বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

জাফলংয়ে ইয়াবাসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট প্রতিনিধি>

সিলেটের গোয়াইনঘাটে ৪০৯ পিস ইয়াবা পাচারকালে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আসামিরা ঢাকার ধামরাই থানার গাংঘুটিয়া গ্রামের সোনা মিয়ার ছেলে মুহা. ইমরান হোসেন ওরফে সুমন ও একই থানার জালসা গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাফিজ ওরফে সিকিউরিটি হাফিজ।

বুধবার (১০ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুহা. এমরুল কবির, এ.এস.আই সাদ্দাম হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে পূর্ব জাফলং বাজারের সাদিয়া রেস্টুরেন্টের পাশ থেকে এসব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম নির্দেশিত অপরাধ নির্মুল কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে পরিচালিত অভিযানে থানা এলাকার জাফলং বাজার থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও ৪০৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদক আইনে মামলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ