শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রো‌হিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা দেবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রো‌হিঙ্গা‌দের মিয়ানমা‌রে প্রত্যাবাসনে সহযোগিতা দেওয়ার বিষয়ে আবারও অঙ্গীকার করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জি‌মিং এর সঙ্গে বৈঠক শেষে চীনের অঙ্গীকারের বিষয়টি সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন।

ঢাকায় রাষ্ট্রীয় অতি‌থি ভবন পদ্মায় আজ বৃহস্প‌তিবার চীনা রাষ্ট্রদূ‌তের স‌ঙ্গে বৈঠক শে‌ষে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের এক ব্রিফিংয়ের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা ব‌লেন।

বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিয়ে আলাপ হয়েছে। আমরা বলেছি, আপনারা যে ত্রিপক্ষীয় উদ্যোগ নিয়েছেন সেটা দীর্ঘদিন ধরে ঝুলে আছে। আমরা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি।

আমাদের অনুরোধের জবাবে রাষ্ট্রদূত বলেছেন, তিনি সুখবর দেবেন। কিন্তু তিনি প্রকৃত অর্থে কোনো ধরনের সুখবর কিছু দিতে পারেননি। শুধু বলেছেন যে, তারা এখনও এক পায়ে দাঁড়িয়ে আছেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য। আপাতত আমাদের কাছে মনে হচ্ছে চীনের পক্ষ থেকে আমাদের জন্য এটাই সুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ